Bank Strike: সোমবার-মঙ্গলবার কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? বড় আপডেট দিল SBI

SBI Bank Strike Update: দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। এর কারণে ২৫ ও ২৬ মে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হত। তবে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের প্রস্তাবিত দুই দিনের ব্যাঙ্ক স্ট্রাইক স্থগিত করে দিল।

Bank Strike: সোমবার-মঙ্গলবার কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? বড় আপডেট দিল SBI
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 24, 2026 | 1:49 PM

নয়া দিল্লি: সোমবার-মঙ্গলবার কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। এর কারণে ২৫ ও ২৬ মে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হত। তবে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের প্রস্তাবিত দুই দিনের ব্যাঙ্ক স্ট্রাইক স্থগিত করে দিল।

ব্যাঙ্ক স্ট্রাইক স্থগিত-

শনিবার-রবিবার, তারপর ব্যাঙ্ক স্ট্রাইক এবং বিভিন্ন উৎসবের জন্য ব্যাঙ্ক ২৩ থেকে ২৮ মে,  টানা ছয়দিন বন্ধ থাকার কথা ছিল। তবে ব্যাঙ্ক স্ট্রাইক পিছিয়ে দেওয়ায় মাঝের দুইদিন, ২৫ ও ২৬ মে ব্যাঙ্ক খোলা থাকবে।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্টাফ ফেডেরেশন এই স্ট্রাইক পিছিয়ে দিয়েছে। সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক খোলা থাকবে এবং ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে।

কেন ধর্মঘাট ডাকা হয়েছিল?

সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের দাবিতেই ব্যাঙ্ক ইউনিয়নগুলি দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারি অফিস ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান শনিবার ও রবিবার বন্ধ থাকে। একইভাবে আরবিআই, এলআইসি, জিআইসি, স্টক মার্কেট, ফরেক্সও বন্ধ থাকে শনিবার। ব্যাঙ্ক কর্মীরাও সপ্তাহে দুইদিন ব্যাঙ্ক বন্ধ রাখার দাবি জানিয়েছে।

কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

তবে এরপরে আবার কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বিভিন্ন উৎসবের ছুটির কারণে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী ২৬ মে কাজি নজরুল ইসলামের জন্মদিন,২৭ মে ইদ উল-আধা এবং ২৮ মে বকরি ইদের ছুটি থাকবে। তবে অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই ও এটিএম সার্ভিস চালু থাকবে।

Follow Us