AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Small Saving Scheme: মিলবে ৮.২ শতাংশ সুদ, বিনিয়োগের জন্য কোন প্রকল্পগুলি সেরা, জেনে নিন

Government Small Saving Scheme Offer: প্রবীণদের জন্য দুর্দান্ত একটি স্কিম সিনিয়র সিটিজেন স্কিম। যা বর্তমানে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই প্রকল্পে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমের মেয়াদ ৫ বছর। এছা়ড়া আর কোন কোন স্কিম রয়েছে?

Small Saving Scheme: মিলবে ৮.২ শতাংশ সুদ, বিনিয়োগের জন্য কোন প্রকল্পগুলি সেরা, জেনে নিন
প্রতীকী ছবি
| Updated on: May 25, 2026 | 1:16 AM
Share

নয়া দিল্লি: বিনিয়োগে (Investment Plan) দ্বিগুন লাভ চাইছেন? আবার তা নিরাপদও হবে? কিন্তু কোথায় বিনিয়োগ করবেন বুঝতে পারছেন না? কিছু সরকারি সঞ্চয় প্রকল্প (Small Saving Scheme) রয়েছে যা আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। এমন বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, যেগুলো বার্ষিক ৭.৫ শতাংশ বা তার বেশি হারে সুদ প্রদান করে। এই প্রকল্পগুলো সেইসব বিনিয়োগকারীদের জন্য একেবারে উপযুক্ত ও একইসঙ্গে যাঁরা কম ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করতে পছন্দ করেন। এই প্রকল্পগুলোতে করের সুবিধাও পাওয়া যায়।

কোন কোন স্কিমে কী কী সুবিধা রয়েছে, দেখে নেওয়া যাক

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

প্রবীণদের জন্য দুর্দান্ত একটি স্কিম। যা বর্তমানে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই প্রকল্পে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমের মেয়াদ ৫ বছর। তবে তা আরও তিন বছর বাড়ানো যেতে পারে। ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও, কিছু শর্ত সাপেক্ষে ৫৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনা

মেয়েদের জন্য এই বিশেষ স্কিম। বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই প্রকল্পে বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টা কা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমটি ২১ বছর পর অথবা মেয়ের বিয়ের পর পাওয়া যায়।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

জনপ্রিয় সরকারি প্রকল্প। বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায় এই প্রকল্পে। এর মেয়াদ ৫ বছর এবং মেয়াদপূর্তিতে সুদ প্রদান করা হয়। এই স্কিমে ন্যূনতম এক হাজার টাকা বিনিয়োগ দিয়ে শুরু হয়। বিনিয়োগের পরিমাণের কোনও ঊর্ধ্বসীমা নেই। এই প্রকল্পটি সেইসব ব্যক্তিদের জন্য খুবই উপযুক্ত, যাঁরা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সুরক্ষিত রিটার্ন পেতে চান।

কিষাণ বিকাশপত্র

কিষাণ বিকাশ পত্র প্রকল্পে বিনিয়োগ প্রায় ১১৫ মাসে (প্রায় ৯ বছর ৫ মাসে) দ্বিগুণ হয়ে যায়। এতে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ এক হাজার থেকে শুরু হয় এবং এর কোনও সর্বোচ্চ সীমা নেই। বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে প্যান কার্ড এবং আয়-সংক্রান্ত নথি জমা দেওয়া বাধ্যতামূলক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা জারি করা আরবিআই ফ্লোটিং রেট বন্ড বর্তমানে বার্ষিক ৮.০৫% হারে সুদ প্রদান করে। এর মেয়াদ ৭ বছর এবং বিনিয়োগের পরিমাণের উপর কোনো সর্বোচ্চ সীমা নেই। যেসব বিনিয়োগকারী উল্লেখযোগ্য ঝুঁকি না নিয়ে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর চেয়ে বেশি রিটার্ন পেতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প।

Follow Us