AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইটেম গানের নামে শরীর বিক্রি করছে বলিউড! বিস্ফোরক শাবানা আজমি

শাবানা অত্যন্ত দুঃখের সঙ্গে জানান, আজকের দিনে ছোট ছোট বাচ্চারা যখন ‘চোলি কে পিছে’-র মতো গান গেয়ে নাচে, তখন বড়রা হাততালি দেন, হাসেন। শাবানার কথায়, “কেউ ওই গানের কথাগুলো মন দিয়ে শোনে না। বাচ্চারা কী অশ্লীল গান গাইছে, তা নিয়ে কারও মাথাব্যথা নেই।

আইটেম গানের নামে শরীর বিক্রি করছে বলিউড! বিস্ফোরক শাবানা আজমি
Image Credit: facebook
| Updated on: Mar 12, 2026 | 5:17 PM
Share

বলিউডের পর্দার আড়ালে কি আসলে লুকিয়ে আছে নোংরা পুরুষতান্ত্রিক মানসিকতা? যেখানে একজন অভিনেত্রীকে স্রেফ একটি ‘পণ্য’ হিসেবে তুলে ধরা হয়? সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে আইটেম গান নিয়ে এমনই এক বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তাঁর সাফ কথা, আইটেম ডান্স মানেই হল পুরুষের লালসার কাছে নারীর নিঃশর্ত আত্মসমর্পণ।

শাবানা আজমি বরাবরই ঠোঁটকাটা। মুম্বইয়ের ‘উই দ্য উইমেন’ অনুষ্ঠানে তিনি আইটেম গানের পেছনের কুৎসিত দিকটা তুলে ধরেন। তাঁর মতে, এই গানগুলোতে ক্যামেরা যেভাবে চলে, তাতেই বোঝা যায় পরিচালকের আসল উদ্দেশ্যটা কী।

শাবানা প্রশ্ন তোলেন, “যখন ক্যামেরায় শরীরের বিশেষ বিশেষ অংশ যেমন বুক বা নাভিকে কাঁপিয়ে দেখানো হয়, তখন কি সেখানে কোনও শিল্প থাকে? ক্যামেরা যেভাবে শরীরের ওপর দিয়ে ঘোরে, তাতে পরিষ্কার বোঝা যায় পরিচালক এখানে নারীত্বকে নয়, বরং শরীরকে পণ্য হিসেবে দেখাতে চাইছেন।” একেই তিনি বলছেন ‘মেল গেজ’ বা পুরুষের লোলুপ দৃষ্টি।

তবে কেবল সিনেমা নয়, আমাদের সমাজের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শাবানা অত্যন্ত দুঃখের সঙ্গে জানান, আজকের দিনে ছোট ছোট বাচ্চারা যখন ‘চোলি কে পিছে’-র মতো গান গেয়ে নাচে, তখন বড়রা হাততালি দেন, হাসেন। শাবানার কথায়, “কেউ ওই গানের কথাগুলো মন দিয়ে শোনে না। বাচ্চারা কী অশ্লীল গান গাইছে, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। সবাই কেবল ওই তালে গা ভাসাতে ব্যস্ত।” তাঁর মতে, পুরুষরা যদি নিজেদের পণ্য বানাতে রাজি থাকে, তবে নারীদের কেন সেই একই পথে হাঁটতে হবে? কেন শরীর দেখিয়েই জনপ্রিয়তা পেতে হবে?

ছবির ইতিহাসে আইটেম গান বরাবরই হিট। কিন্তু শাবানা মনে করিয়ে দিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে সিনেমার গল্পের সঙ্গে এই গানগুলোর কোনও সম্পর্কই থাকে না। এগুলো স্রেফ দর্শকদের সস্তা বিনোদন দেওয়ার জন্য জোর করে ছবিতে ঢোকানো হয়।

বর্তমানে এই প্রবীণ অভিনেত্রী বিকাশ খান্নার ‘ইমাজিনারি রেইন’ ছবিতে কাজ করছেন। তবে অভিনয়ের ফাঁকেও আইটেম কালচারের বিরুদ্ধে তাঁর এই মত বলিউডে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে— শাবানা কি তবে আইটেম গার্লদের রুটিরুজিতে টান দিচ্ছেন, নাকি সত্যিই নারীত্বের সম্মান ফেরাতে লড়ছেন? তবে ভক্তরা তাঁর সঙ্গে আছেন।

Follow Us