Sheikh Sahajahan: ৩১ কোটি টাকার সন্ধান! শাহজাহানের বিরুদ্ধে ‘ব্রহ্মাস্ত্র’ খুঁজে পেল ইডি

Sandeshkhali: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জমি দখলের মামলার তদন্তে এখনও পর্যন্ত ৩১ কোটি ২০ লাখ টাকার হদিশ পাওয়া গিয়েছে। সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহানকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে পেয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারই বিশেষ ইডি আদালত শেখ শাহাজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Sheikh Sahajahan: ৩১ কোটি টাকার সন্ধান! শাহজাহানের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র খুঁজে পেল ইডি
শেখ শাহজাহানImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Apr 01, 2024 | 7:37 PM

কলকাতা: শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় এবার আরও এক বড় সাফল্য পেল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জমি দখলের মামলার তদন্তে এখনও পর্যন্ত ৩১ কোটি ২০ লাখ টাকার হদিশ পাওয়া গিয়েছে। সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে পেয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারই বিশেষ ইডি আদালত শেখ শাহাজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। শাহাজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিস্তর অভিযোগ উঠে এসেছে জমি দখল সংক্রান্ত বিষয়ে। এবার সেই অভিযোগের তদন্তে বড় সাফল্য এল ইডির হাতে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তারা এখনও পর্যন্ত ৩১ কোটিরও বেশি টাকার খোঁজ পেয়েছে।

উল্লেখ্য, আজ শেখ শাহজাহানকে যখন আদালতে পেশ করা হয়েছিল, তখনই ইডির আইনজীবীরা তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগের কথা শুনিয়েছিল। ইডির তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, সন্দেশখালি এলাকায় একটি সিন্ডিকেট তৈরি হয়েছিল, যার কিংপিন ছিলেন এই শেখ শাহাজাহানই। জমি কেড়ে নেওয়া, মাছের ভেড়ি কেড়ে নেওয়ার যে সব অভিযোগ উঠে এসেছে, সে কথাও আদালতে জানিয়েছিলেন ইডির আইনজীবী। কীভাবে সেখানে নগদে টাকা খাটত, কীভাবে কালো টাকা সাদা করা হত, সে বিষয়েই আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী।

এতদিন পর অবশেষে শেখ শাহাজাহানকে নিজেদের হাতে পেয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহাজাহানকে জেলে গিয়ে জেরা করেছিলেন ইডির অফিসাররা। কিন্তু তাতে উত্তর সন্তোষজনক না হওয়ায় শোন অ্যারেস্ট করা হয় শাহজাহানকে। এরপর আজ বিশেষ ইডি আদালতে পেশ করে শাহাজাহানকে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Follow Us