
বাড়ির রান্নাঘর, বেডরুম থেকে শুরু করে বাথরুম বা আলমারির কোণ— যেখানে স্যাঁতস্যাঁতে আর খাবারের গন্ধ, সেখানে আরশোলা যেন ঘর বাঁধতেই ভালবাসে। এ তো গেল আরশোলার দিকের কথা। কিন্তু তারা বাসা বাঁধার ফলে ওই বাড়ির লোকজনরা পড়ে নানা সমস্যায়। বাজারে নানা স্প্রে বা কেমিক্যাল পাওয়া গেলেও সেগুলি একদিকে যেমন দামী, তেমনই ক্ষতিকরও হতে পারে পরিবারের শিশু ও পোষ্যদের জন্য। তবে আর চিন্তার কারণ নেই, ঘরে বসেই কয়েকটি সহজ উপায়ে কমানো যায় আরশোলার উপদ্রব। নিম্নে তেমনই ৫ টিপসের কথা তুলে ধরা হল, যা প্রয়োগ করলে দূর দূর হবে আরশোলা।
সম পরিমাণ বেকিং সোডা ও চিনি মিশিয়ে বাড়ির কোণায় রেখে দিন। চিনি টানবে আরশোলাকে, আর বেকিং সোডা কাজ করবে বিষের মতো।
রান্নাঘরের ড্রয়ার, আলমারির ভেতর বা শস্য রাখার পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিন। আরশোলা লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না।
নিমপাতা বেটে জলে মিশিয়ে স্প্রে করলে বা নিম তেলের কয়েক ফোঁটা মেঝেতে মাখালে আরশোলা দূরে থাকে।
তাজা শসার খোসা আরশোলার অত্যন্ত অপছন্দের। রান্নাঘরের সিঙ্ক বা কোণায় খোসা রেখে দিলে তারা পালিয়ে যায়।
একটু বোরিক পাউডার মেঝেতে ছড়িয়ে দিন রাতে। তবে সাবধানতা জরুরি এক্ষেত্রে। শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে।
ঘর পরিষ্কার রাখা, নোংরা বাসন ফেলে না রাখা ও ড্রেন ঢাকা রাখলে আরশোলা তাণ্ডব দেখানোর খুব একটা সুযোগ পাবে না। নিয়মিত এই সকল টোটকা মেনে চললে আরশোলার উপদ্রব অনেকটাই কমে যাবে।