কলকাতা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের নিতে প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্র আন্দোলনের আড়ালে পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৭০ জন বহিরাগত দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। এই হামলাকারীরা আদতে কোনও ছাত্র বা সংশ্লিষ্ট কোনও সংগঠনের সদস্য নন। রাজ্য সরকার এই প্রথম এই ধরণের ঘটনায় কড়া গুন্ডাদমন আইন প্রযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।