আন্তর্জাতিক যোগ দিবসের মঞ্চে বয়সকে তুড়ি মেরে কঠিন সব যোগাসন প্রদর্শন করলেন ১০০ বছর বয়সী এক বৃদ্ধ। ময়ূরাসন থেকে শুরু করে শীর্ষাসনের মতো জটিলাসন অত্যন্ত নিখুঁতভাবে করে উপস্থিত সকলকে তাক লাগিয়ে দিলেন এই ‘যুবক’।