উত্তর ২৪ পরগনার দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১১ বছরের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে, মৃত ছাত্রের নাম জয়ষ্ণু মজুমদার, সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল এবং দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিল। পরিবার সূত্রে, গত কয়েকদিন ধরে জয়ষ্ণু ক্রমাগত প্রবল জ্বরে ভুগছিল।