বিকাশ ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বর্ধিত শূন্যপদে নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে আন্দোলন করেন তাঁরা। দ্রুত শূন্যপদ বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি তুলেছেন এই চাকরিপ্রার্থীরা।