"২৮ লক্ষ ভোটারকে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে!" এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সরকার এবং মন্ত্রিসভাকে 'অবৈধ' বলে তোপ দেগে তিনি দাবি করেন যে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে ফল অন্যরকম হত।