তৃণমূলের হয়ে দেওয়াল লিখন করায় সাসপেন্ড করা হল ৫ বিএলও-কে। তৃণমূলের হয়ে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে এঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। দেওয়াল লিখন, ভোটার স্লিপ বিলি ও ভোটার স্লিপ লিখনের জন্যই সাসপেন্ড ওই ৫ বিএলও।