বয়স মাত্র সাত বছর, কিন্তু কনফিডেন্স হার মানাবে বড়দেরও; প্রায় ২০০০ কিলোমিটার পথ ফ্লাইটে একাই পাড়ি দিয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছাল খুদে আদ্রেশ। মামার বাড়ি আসার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা সমাজমাধ্যমে রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।