দক্ষিণ কলকাতার তাড়াতলায় বেআইনি ও নির্মীয়মান গোডাউন বা গুদাম ভেঙে পড়ার ঘটনায় ৭২ ঘন্টা পার করার পর আপাতত উদ্ধারকাজ শেষ ঘোষণা করা হয়েছে। সেনা, এনডিয়ারএফ, এসডিআরএফ এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল টানা তল্লাশি করার পর এই সিদ্ধান্ত নেয়।