দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের ঝাড়সুগুড়া প্যাসেঞ্জার ইয়ার্ডের পুনর্গঠনের কাজ চলছে। আর তার জন্য একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর জেরে আগামী ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিনে মোট ৯০টি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি ৮টি ট্রেনকে ঘুরপথে চালানো হবে এবং ৫টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে।