১২ বছর বয়সে যে মেশিনে হাত রেখেছিলেন, ৯৫ বছর বয়সে এসেও ভবানীপুরের একচিলতে দোকানে সেই সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে চলেছেন নিঃসঙ্গ বিমলকান্ত। আধুনিক তৈরি পোশাকের যুগে কাজ কমে এলেও কারও মুখাপেক্ষী না হয়ে আজও নিজের শ্রমে মাথা উঁচু করে টিকে রয়েছেন তিনি।