হঠাৎ মূর্তি পর্যটন কেন্দ্রে ঢুকে পড়ল একটি দাঁতাল। হুলস্থুল পড়ে যায় মূর্তি এলাকায়। খাদ্যের লোভে গরুমারা জাতীয় উদ্যান থেকে দাঁতালটি মূর্তি নদী পার হয়ে গ্রামের দিকে এগিয়ে যায়। এই দৃশ্য দেখামাত্রই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।