কালিম্পং জেলার গরুবাথান ব্লকের বিন্দু এলাকায় এক ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনের টানা বর্ষণের জেরে এই ধসটি নামে, যার ফলে ভারত-ভুটান সীমান্তের একমাত্র সংযোগকারী মূল রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।