পিঠ বাঁচাতে কোচবিহারের সরকারি আবাস যোজনার কাটমানি বা ঘুষের টাকা ফেরত দেওয়ার অভিনব ঘটনা সামনে এসেছে। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য নিজের অপকর্ম ঢাকতে এবং জনরোষ এড়াতে মাইকে প্রচার করে কাটমানির টাকা ফেরতের দিনক্ষণ জানিয়েছেন, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।