রবিবার রাতেই কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পা রাখেন আমির খান। সেখান থেকে কোনও প্রচার ছাড়াই সোজা সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিতের বাড়িতে তাঁদের এই সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।