নাহ, অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে পা দিতেই আমির আর সেই বলিউডের নায়ক রইলেন না। বরং হয়ে গেলেন ঘরের ছেলে। অরিজিৎ সিংয়ের বাড়ির ছাদে উঠে, হাতে লাটাই, ঘুড়ি উড়িয়ে বিকেলটা কাটালেন আমির। পাশে অবশ্যই ছিলেন অরিজিৎ। আমিরের পাশে দাঁড়িয়েই প্রতিবেশীর বাচ্চা ছেলেকে তবলা শেখার কথা বলছিলেন জিয়াগঞ্জের সোমু। হ্য়াঁ, সোমবার গোটা জিয়াগঞ্জ দেখলে আমির ও অরিজিতের এমন যুগলবন্দি।