মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলের অন্দরে চরম বাদানুবাদে জড়িয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের ভূমিকা নিয়ে কুণাল প্রশ্ন তোলায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষমেশ স্বয়ং দলনেত্রীকে হস্তক্ষেপ করতে হয়।