হাইকোর্টের নির্দেশে ও কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে অবশেষে বিধাননগর আদালতে হাজির হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের আগের নোটিস এড়িয়ে গেলেও, ১৫ জুলাই সিআইডি আধিকারিক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে তিনি আদালতে যান।