ক্যামাক স্ট্রিটের অফিসে কলকাতা পুরসভা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাঁর জন্য দীর্ঘ প্রশ্নমালা সাজানো হয়েছিল বলে জানা যাচ্ছে।