ডিজে হুমকি মামলায় সিআইডি-র তলব মেনে আজ ঠিক দুপুর ১২টার ডেডলাইনের আগেই বাড়ি থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের গাড়ি ও কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোড়া কনভয় নিয়ে তিনি সোজা ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।