কণ্ঠস্বরের নমুনা দিতে আপত্তির জেরে কলকাতা হাইকোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী সংস্থাকে সহযোগিতা না করলে আইনি রক্ষাকবজ প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।