নিজের সম্পত্তি মূল্যায়ন এবং বাড়ির অবৈধ অংশ ভাঙার বিষয়ে কলকাতা পুরসভার দেওয়া ৭ দিনের নোটিশের জবাবে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে পুরসভার কাছে এই বিষয়ে তথ্য জমা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছেন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক।