আমতলায় বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার ঘটনায় বিজেপির 'বুলডোজার মডেল'কে তীব্র আক্রমণ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বেঁচে থাকলে ২০৩১ সালে আইনের একই ধারায় এই অত্যাচারের জবাব সুদ সমেত ফিরিয়ে দেওয়া হবে।