শালবনী জমি কেলেঙ্কারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে খোঁজা শুরু করেছে সিআইডি। সিআইডি তদন্তভার হাতে নিতেই সরকারি জমির চরিত্র বদলে বেআইনিভাবে বিক্রির একাধিক নথি সামনে এনেছেন অভিযোগকারী।