জমি দুর্নীতি মামলায় পুলিশি তল্লাশি এড়ালেও এবার গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আইনজীবী আগাম জামিনের আবেদন জানালে শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।