অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে টানা তিন দিন ধরে ভবানীভবনে জেরা করছে সিআইডি। ডেবরায় চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আর্থিক লেনদেনের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর সঙ্গে রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।