বিধাননগর আদালতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া অবশেষে সম্পন্ন হল। সংগৃহীত এই নমুনা পরবর্তীতে অন্য কোনও মামলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না, তা সম্পূর্ণ তদন্তকারী সংস্থার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনজীবী রাজদীপ মজুমদার।