তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের আগেই কলকাতার ভবানীপুর থানায় হাজিরা দেন। আজ অর্থাৎ শনিবার তিনি হাজিরা দেন। ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় দায়ের হওয়া একটি এফআইআর-এর পরিপ্রেক্ষিতে তাঁকে তলব করা হয়েছিল। প্রায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তিনি থানা থেকে বের হন।