দুর্গাপুজোয় কলকাতায় এসে উৎসবের আনন্দে মাতলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। মাস্ক পরে ভবানীপুরের বিভিন্ন প্যান্ডেলে ঘুরেছেন এবং জমিয়ে বাঙালি খাবারও উপভোগ করেছেন তিনি। এর পাশাপাশি, সম্প্রতি ঘটে যাওয়া চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এই অভিনেতা।