বিজেপি কি তৃণমূলের পথে হাঁটছে? প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের মতো বিজেপিও মহিলাদের একজোট হওয়ার বার্তা দিচ্ছে শুনে তিনি বলেন, "তৃণমূলের একার নাকি? আমি তো বলব সবাই একজোট হোন।"