প্রয়াত এশিয়ার ‘নাইটিঙ্গেল’ আশা ভোঁসলে। প্রিয় আশাজিকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী দেবশ্রী রায়। টিভি নাইন বাংলাকে দেবশ্রী স্পষ্ট জানালেন, ”আশাজি ছাড়া তিনি অসম্পূর্ণ।” দেবশ্রী রায় জানালেন, ”কী বলব, ভেবে পাচ্ছি না। খুবই শোকহত। আশাজির অবদান আমার জীবনে প্রচুর। আমি তো মনে করি, আশাজি ছাড়া আমার দেবশ্রী রায় হওয়া হতো না।