মহাষ্টমীর সকাল সকাল অঞ্জলি দিতে দেখা গেল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কসবা রথতলায় নিজের আবাসনের পুজোয় অন্যান্য আবাসিকদের সঙ্গে মিলেমিশে অঞ্জলি দিলেন তিনি। পাশাপাশি, পুজোর দিনে নিজের প্রিয় খাবার সম্পর্কে কথা বলতে গিয়ে রসগোল্লার রসে ডোবানো লুচি ও ঝাল আলুর তরকারির কথা জানান অভিনেত্রী।