লেভেল ক্রসিংয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার পেছনে গেটম্যানের চূড়ান্ত গাফিলতি ও মত্ত অবস্থাকে দায়ী করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দেশের বুলেট ও হাইড্রোজেন ট্রেনের গল্পের মাঝেই রেলের বুনিয়াদি পরিকাঠামোর এমন কঙ্কালসার দশা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।