তৃণমূলের অন্দরের নোংরামি নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে সাধুবাদ জানালেন অভিনেতা তথা বামপন্থী নেতা দেবদূত ঘোষ। তিনি বলেন, ভরা বাজারে নিজের ভুল সবার সামনে এভাবে জোরে গলায় স্বীকার করা অত্যন্ত কঠিন কাজ, যা রচনা করে দেখিয়েছেন।