আরজি কর হাসপাতালে প্রমাণ লোপাট ও ঘটনার পরিকাঠামো নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কাঠগড়ায় তুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। অন্যান্যদের শাস্তির দাবি তোলার পাশাপাশি গোটা প্রক্রিয়ার নেপথ্য নির্দেশ কার ছিল তা খতিয়ে দেখে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার সওয়াল করেন তিনি।