চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়া নিয়ে কটাক্ষ করে অগ্নিমিত্রা পাল বলেন, 'ওঁর পালিয়ে যাওয়ার অনেক কারণ আছে।' রাজ্যে একাধিক সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও স্বাস্থ্যসাথী প্রকল্পের ঢাকঢোল পেটানোর পরেও কেন তাঁকে চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।