কিংবদন্তি বেতার সম্প্রচারক ও চণ্ডীপাঠক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মজয়ন্তীতে তাঁর আহিরীটোলার বাড়িতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মহালয়া ও চণ্ডীপাঠের সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির এই অমলিন আবেগে কোনো নোংরা রাজনীতি টানা উচিত নয় বলে বার্তা দেন তিনি।