ফুটপাত জবরদখল করে ব্যবসা আর চলবে না, রবিবার সকালে ল্যান্সডাউন মার্কেটে গিয়ে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য ফুটপাতের দুই-তৃতীয়াংশ ফাঁকা রাখার নির্দেশ দিয়ে তিনি মাত্র দু'দিনের চরম সময়সীমা বেঁধে দিয়েছেন।