নির্বাচনে রিগিং ও বুথ দখলের মতো ঘটনা রুখতে এবার অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে নজরদারির জন্য ৩৬০ ডিগ্রি ঘোরানো ক্যামেরা থাকবে এবং তিনটি স্তরে কন্ট্রোল রুমের মাধ্যমে সম্পূর্ণ ভোট প্রক্রিয়া মনিটরিং করা হবে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।