চলতি সপ্তাহে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি নদীগুলির জলস্তর বৃদ্ধি এবং দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে।