বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নিউটাউনের এনকেডিএর দোকান হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ক্ষমতার অপব্যবহার করে বছরের পর বছর লাগামছাড়া ভাড়া আদায়ের এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।