আরামবাগে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে প্রধান কাঠগড়ায় রয়েছেন তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারী ও তাঁর পরিবারের সদস্যরা। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তাঁর পরিবারের নাম উপভোক্তাদের তালিকায় থাকার ফলে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়।