পশ্চিমবঙ্গ সফরের আগেই সামাজিক মাধ্যমে তৃণমূল সরকারকে তীব্র নিশানা করেছেন অমিত শাহ। পালটা মণিপুর আর উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপিকে ‘বাঙালি বিরোধী’ তকমা দিল ঘাসফুল শিবির।