'জগদ্ধাত্রী' ধারাবাহিকের বিপুল সাফল্যের পর এবার মহালয়ায় দ্বিতীয়বার দুর্গা রূপ এবং মহুয়া রায়চৌধুরীর বায়োপিক নিয়ে দারুণ ব্যস্ত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। শুটিংয়ের সেই দমফেলার ফুরসতহীন ব্যস্ততার মাঝেই লাল শাড়ির মোহময়ী সাজে অনুরাগীদের নজর কাড়লেন অভিনেত্রী।