ভোটের প্রচারে বা হুডখোলা গাড়ির রোড-শো করার সময় তারকাদের সবসময় হাসিমুখে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে হয়। অনেক সময় দীর্ঘক্ষণ প্রচারের পর ক্লান্তিতে অভিনেতার হাসি একটু ম্লান হলে বা হাত নামিয়ে নিলে, পাশে থাকা রাজনৈতিক নেতা বা প্রার্থীরা আলতো করে চিমটি কাটেন।