অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপে সামান্য ভুলভ্রান্তির কারণে অনিশ্চিত হয়ে গিয়েছে অনেকের টাকা পাওয়া। তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। কারণ, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে এবার এডিট অপশন দেওয়া হচ্ছে। নাম, আধার নম্বর বা অন্য কোনও তথ্যে ভুল থাকলে তা এডিট করে নেওয়ার সুযোগ থাকছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত মাসে টাকা ঢুকলেও এই মাসে অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। ফর্মের ছোটখাটো ভুল এবার সহজেই এডিট করে ঠিক করা যাবে।